image
ছবিঃ সংগৃহীত

চাঁদপুর-৫ আসনে বিএনপির মমিনুল হক বিপুল ভোটে বিজয়ী

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে ১৫৮ কেন্দ্রের একটিতেও না হেরে লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সারা দেশের মতো চাঁদপুর-৫ আসনে রেকর্ডসংখ্যক ভোটারের অংশগ্রহণে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিপুল উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোটগ্রহণ। দীর্ঘদিন ভোটাধিকারবঞ্চিত সমাজের সব পেশার নারী-পুরুষ এ উৎসবে অংশ নেন।

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে বিকাল সাড়ে ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। ১৫৮ কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসাররা ফলাফল নিয়ে হাজির হন কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম থেকে পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

এতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৮১ হাজার ৯১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক এডিপির মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট। ফলে ইঞ্জিনিয়ার মমিনুল হক ১ লাখ ১০ হাজার ৬১ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি