image
কক্সবাজার : উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড -সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ১

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা বানু নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৪০টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই গেছে। বর্তমানে কয়েক হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ও ই-১৪ ব্লকে অগ্নিকা-ের ঘটনা ঘটে।

ক্যাম্প সূত্রে জানা যায়, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটির সময় সৃষ্ট হুড়াহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনা বাণু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই-১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০টি ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি