image
টাঙ্গাইল : বিজয়ী প্রার্থীরা -সংবাদ

টাঙ্গাইলে ৭টিতে বিএনপি ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

জেলা বার্তা পরিবেশক, টাঙ্গাইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ৮টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। জেলা প্রশাসকের কার্যালয়ে পরে রাতে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলার ৮টি আসনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে টাঙ্গাইলের ৮টি আসনে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ করেছে।

জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট।

মোট ১৪৯টির মধ্যে ১৪৯টিরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৬০ হাজার ৫০৬ ভোট এবং ‘না’ ৯২ হাজার ৮৭৮ ভোট পড়েছে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩৯টির মধ্যে ১৩৯টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৬২ হাজার ৬০ ভোট এবং ‘না’ ৭৪ হাজার ৮৭৫ ভোট পড়েছে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট।

এই আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৩টির মধ্যে ১২৩টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট এবং ‘না’ ৬৪ হাজার ৯২৪ ভোট পড়েছে।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১১৫টির মধ্যে ১১৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৩৩ হাজার ২১০ ভোট এবং ‘না’ ৬৪ হাজার ৭১১ ভোট পড়েছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।

পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩১টির মধ্যে ১৩১টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ ভোট এবং ‘না’ ৭৩ হাজার ২৬৯ ভোট পড়েছে।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর একেএম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট।

পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৫টির মধ্যে ১৫৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৮২ হাজার ৬০১ ভোট এবং ‘না’ ৬৯ হাজার ১৫৮ ভোট পড়েছে।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।

পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৭টির মধ্যে ১২৭টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৪৬ হাজার ৩১৭ ভোট এবং ‘না’ ৪৭ হাজার ১৪১ ভোট পড়েছে।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট।

পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩২টির মধ্যে ১৩২টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৫১ হাজার ৩৩৭ ভোট এবং ‘না’ ৭০ হাজার ৯৩৭ ভোট পড়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি