image

মাদারীপুরে ৩টি আসনেই নতুন মুখের এমপি দুটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী

একটিতে বাংলাদেশ খেলাফত মজলিস

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুর জেলার ৩টি আসনের দুটিতে বিএনপির ধানের শীষ প্রার্থী বিজয়ী এবং একটিতে ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর উপজেলা নিয়ে গঠিত) সংসদীয় আসনে ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতী?কের প্রার্থী নাদিরা আক্তার চৌধুরী ৬৪ হাজার ৫২৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া মাদারীপুর-১ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭৯৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৫ হাজার ৪১৮টি।

এদিকে মাদারীপুর-২ (রাজৈর উপ?জেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন।

এ ছাড়া মাদারীপুর-২ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮৮ হাজার ৩১৭ টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৭ হাজার ৯১১টি।

অন্যদিকে মাদারীপুর-৩ আসন (কালকিনি, ডাসার ও সদ?রের একাংশ নিয়ে গঠিত) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় ইসলামী জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের রফিকুল ইসলাম মৃধা ৮৭ হাজার ৩৩১ ভোট পেয়েছেন।

অন্যদিকে মাদারীপুর-৩ আসনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১০ হাজার ৮৫৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৫৮টি।

মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের নতুন নির্বাচিত তিনজন সংসদ সদস্যই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমি শিবচরকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। এটাই আমার প্রধান অঙ্গীকার। পাশাপাশি আধুনিক শিবচর গড়ে তুলতে যা যা করার প্রয়োজন আমি তাই করব। এদিকে মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেন, ‘মাদারীপুর ও রাজৈর উপজেলাকে আমি মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত একটি এলাকা গড়ে তুলব। এই এলাকায় সবাই আমরা মিলেমিশে শান্তিতে বসবাসযোগ্য করে গড়ে তুলব।

অন্যদিকে মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, ‘আমার নির্বাচনী এলাকাকে একটি শিল্পনগরী এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। মাদারীপুর ও কালকিনিতে শিল্প কলকারাখানা গড়ে তুলে বেকার সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা আমি করে যাব। এবং শিক্ষাক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য অবদান রাখতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়ে তুলব।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে সাইদ উদ্দিন আহমাদ হানজালা, জাহান্দার আলী মিয়া ও আনিসুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন। খুব শীঘ্রই সংসদ সদস্য হিসেবে তাদের নাম গেজেটভুক্ত হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি