মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে।
মানিকগঞ্জ-১
এ আসনে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবির পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট। বড় ব্যবধানে জয় পান জিন্নাহ।
মানিকগঞ্জ-২
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের শেখ সালাউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫০১ ভোট। এ আসনেও নিরঙ্কুশ জয় পায় বিএনপি।
মানিকগঞ্জ-৩
বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি সাঈদ নুর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। ১ লাখ ৩ হাজার ১০৩ ভোটের ব্যবধানে জয়ী হন আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জ জেলার তিনটি আসনের সর্বমোট ভোট ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ৫১৫টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।