image
ছবিঃ সংগৃহীত

শাহজাদপুরে বিএনপি প্রার্থী এম এম মুহিত বেসরকারিভাবে নির্বাচিত

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসলে বিএনপি মনোনীত ধানের শীষর প্রার্থী ডক্টর এমএ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরীক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট। গতকাল বৃহস্পতিবার ভোট গণনা শেষে রাত ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসফিকা হোসেন বিএনপি প্রার্থী এমএ মুহিতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। তিনি জানান, উপজেলার মোট ১৬০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ও পোস্টাল ব্যালটের ভোটসহ বিএনপি প্রার্থী এমএ মুহিত ধানের শীষ প্রতীকের ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সূত্র মতে এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৯০৫ জন। যার মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৫৮৬। ভোট প্রদানের হার শতকরা ৫৯.৪৮%।

এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। কোনো অপ্রীতকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-৬ নির্বাচনী আসন গঠিত।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি