image

হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বড় জয়

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টিসহ মোট ১৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট।

এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৯ ভোট।

বেসরকারি ফলাফলে দেখা যায়, রেজা কিবরিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। ফলাফল ঘোষণার পর নবীগঞ্জ ও বাহুবল এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, এ বিজয়ের মাধ্যমে হবিগঞ্জ-১ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন। তবে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি