image

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী শাওন বিজয়ী

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌঁনে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আসনের ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।

ঘোষিত ওই ফলাফলে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। এছাড়া ১১ দলীয় জোট প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মাও. সোলাইমান খাঁন পেয়েছেন ২৪ হাজার ৫৯৭ ভোট, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমী পেয়েছেন ১৪ হাজার ৮০ ভোট, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর পেয়েছেন ২৫৯ ভোট।

ওই আসনে ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ৫৬.৩৫ শতাংশ হারে ভোট পড়েছে ১ লাখ ৮২ হাজার ২৭৪। এর মধ্যে ৪ হাজার ৫৯৪টি বাতিল ভোটের পর বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৮০ ভোট।

শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান এর কার্যালয় থেকে পোস্টাল ভোটসহ বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্যদের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি