image

বেগমগঞ্জে বিএনপির বরকত উল্লাহ বুলু নির্বাচিত

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনে ২০ হাজার ভোট বেশি পেয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এবারসহ তিনি এ আসনে চারবার এমপি হলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৬৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বেগমগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট। ভোটের ফলাফলে বরকত উল্লাহ বুলু বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরপরই বরকত উল্লাহ বুলু তাকে নির্বাচিত করায় বেগমগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

অপরদিকে, জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়, স্থানীয় বিভিন্ন দল, সংগঠন, প্রতিষ্ঠান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে বরকত উল্লাহ বুলুকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নোয়াখালীর বেগমগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট বৈধ ভোটার ২ লাখ ৬৭ হাজার ৭৩১ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ১৪৬ ভোট যা প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.৬৬। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬ হাজার ৪১৫ ভোট। তিনি আরো জানান, এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬ হাজার ৭৮০, আর না ভোট পড়েছে ৮৭ হাজার ৪০৩, যা শতকরা হার ৫১ শতাংশ। এ আসনে সব মিলিয়ে ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলুকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে আগামী দিনে নোয়াখালীর বেগমগঞ্জে সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, নোয়াখালী-৩, বেগমগঞ্জ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার পাঁচ লাখ ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ৮৬৫ জন। এছাড়া আটজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

» কেশবপুরে ৪৭ বছরেও হারানো আসন উদ্ধার করতে পারেনি বিএনপি

» খুলনায় ৪টিতে বিএনপি, দুটিতে জামায়াত বিজয়ী, হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয়

সম্প্রতি