ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে চূড়ান্ত বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী ব্রাহ্মাণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন বিএনপি প্রার্থী এম. এ. হান্নান। তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৯২ ভোট। নিকটতম প্রার্থী হন বিএনপির বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে এ. কে. এম কামরুজ্জামান পান ৩৫ হাজার ২২০ ভোট।
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল/আশুগঞ্জ- বিজয়নগর আংশিক) আসনে বিজয়ের হাঁসি হাসেন বিএনপির বহিস্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র) হাসঁ প্রতীক নিয়ে তিনি পান ১ লাখ ১৮ হাজর ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন বিএনপি জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব।
খেজুর গাছ প্রতীকে তিনি পান ৮০ হাজার ৪৩৪ ভোট।
এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মো. খালেদ হোসেন মাহবুব (ধানের শীষ) ২,০৯,৬৩৬ ভোট। তার নিকটতম প্রার্থী মো. আতাউল্লাহ (শাপলা কলি) পান ৬২,৫৪৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ ( কসবা-আখাউড়া) আসনে মুশফিকুর রহমান (ধানের শীষ) পান ১,৩৯,৮৪২ ভোট। তার নিকটতম প্রার্থী মো. আতাউড় রহমান (দাড়িপাল্লা) পান ৯১,৭৯৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এম. এ. মান্নান পান (ধানের শীষ)- ৮৫,৭৬৯ ভোট। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস(স্বতন্ত্র) প্রতীক ফুটবল পান ৮৪,৭০৮ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া - ৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রতীক মাথাল মার্কা-পান ৯৪,২৩১ ভোট।
তার নিকটতম জামায়াতে ইসলামের প্রার্থী মো. মহসীন (দাড়িপাল্লা) পান ৩৭,৯৬৫ ভোট। এদিকে বিজয়ের খবর পাওয়ার পর সবাই এলাকায় আনন্দ মিছিল করেন রুমিন ফারহানা। এ সময় তিনি ভোটারদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন।