চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামের গাঙপাড়ার ভৈরব নদে কচুরিপানার ভেতর থেকে শিমুল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিমুল একই উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আজ শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন কচুরিপানার ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
মৃত শিমুলের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
সারাদেশ: হবিগঞ্জে বাস উল্টে যুবক নিহত, আহত ২০
সারাদেশ: কমলগঞ্জে আকাশমনি গাছ নিধন
নগর-মহানগর: সিদ্ধিরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে পারাপার
রাজনীতি: মঈন খান ৪র্থবার এমপি নির্বাচিত হলেন