মোহনগঞ্জের মাঠজুড়ে সরিষার ভালো ফলনে খুশি কৃষক। কয়েক দিন আগেও মাঠজুড়ে যখন হলুদ রঙের ছড়াছড়ি ছিল। এখন পরিপুষ্ট সরিষার কাটা, মাড়াই চলছে। সরিষা কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক।
দেওথান গ্রামের কৃষক গোপাল মজুমদার জানান এবার নিজ উদ্যোগে ২ একর ২০ শতক জমিতে সরিষা আবাদ করেছি। ফলন ভালোই হয়েছে। কৃষক কৃষ্ণ পাল, নুরু মিয়া বলেন, কৃষি অফিসের সহায়তা ও পরামর্শ নিয়ে সরিষা আবাদ করেছি ফলন ভালো হয়েছে। দাম ভালো পাব বলে আশা করছি।
কৃষক কমল রায় জানান, এবার ৯ কাঠা জমিতে সরিষা আবাদ করেছি। আবাদ করতে কৃষি অফিসের সহায়তা ও পরামর্শ পেয়েছি। ফলন ভালো হয়েছে। এখন কাটা ও মাড়াই চলছে। উপযুক্ত দাম পাওয়ার আশাবাদী।