আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীদের বিজয় হয়েছেন। ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঠালিয়া) রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়েছেন ও ঝালকাঠি-২ আসনে (ঝালকাঠি সদর-নলছিটি) বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীক ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়েছেন। গণভোটে এ দুই আসনে ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ ভোট পেয়ে হ্যাঁ ভোট ও না ভোট পড়েছে ৮৩ হাজার ৪৮১টি। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মমিন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবীর, সেনা ক্যাম্পের অধিনায়ক, র্যাব, বিজিবি, ঝালকাঠির ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি-১ আসনের ৯০টি কেন্দ্রে পোস্টাল ভোটসহ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট ও হাতপাখা প্রার্থী ইব্রাহিম আল হাদী পেয়েছেন ৭ হাজার ৭৪৪, স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী (হাঁস) পেয়েছেন ৫৯৩, স্বতন্ত্র সাব্বির আহমেদ (মোরগ) ৩৪৫, জনতার দল জসীম উদ্দিন তালুকদার (কলম) ৬৩, জাতীয় পার্টির কামরুজ্জামান খান (লাঙ্গল) ৩২১, জাতীয় পার্টি-জেপির রুবেল হাওলাদার (বাইসাইকেল) ২ হাজার ৫৬২, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সোহরাব হোসেন (তারা) ১১০ ও গণঅধিকার পরিষদ শাহাদৎ হোসেন (ট্রাক) ১৩২। এ আসনে গণভোটের ফলাফল হ্যাঁ ভোট দিয়েছে ৯১,২৮৬, না ভোট ২৯,৫৯১।
ঝালকাঠির-২ আসনের ১৪৭ কেন্দ্রে পোস্টাল ভোটসহ বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীক পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১০০। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীক ৬৯ হাজার ৮০৫ ভোট পেয়েছেন। হাতপাখা প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজী পেয়েছেন ২৪ হাজার ৬১৭, স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল) ৩ হাজার ১৭৩, গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক) ২১১, স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস) ৭৭, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ফোরকান হোসেন (আম) ১২৭ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মাসুদ পারভেজ (তারা) ১০৬। এ আসনে গণভোটের ফলাফল হ্যাঁ ভোট ১,৪৭,২৯৭, না ভোট ৫৩,৮৯০টি।
ঝালকাঠির দুটি আসনে ২৩৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৩৮ জন। ভোট দিয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৪৯২। যা মোট ভোটারের ৫৭. ৯০%। ঝালকাঠি দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।