ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাচিং প্রু জেরী। তিনি বিশাল ভোটে জয়লাভ করলেও হেরেগেছে ‘হ্যাঁ’ ভোট। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটসহ ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোটে পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টি আবু সাঈদ সুজাউদ্দিনকে পরাজিত করেন বেসরকারিভাবে নির্বাচিত হন। জাতীয় নাগরিক পার্টি আবু সাঈদ সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। তবে জামাত জোটের আর্শিবাদে তিনি ২৬ হাজার ১৬২ ভোট পেয়েছেন মনে করেন ভোটাররা। কারণ তিনি এই জেলার ভোটার নন এবং তিনি মহেশখালীর বাসিন্দা হইয়ে বান্দরবানে জামাত জোটের প্রার্থী হওয়ায় নির্বাচনী মাঠে বিশাল প্রভাব পড়ে। যার কারণে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বিপুল ভোটের বেবধানে তাকে পরাজিত করে জয়লাভ করেন। জেলার সাতটি উপজেলা ২টি পৌর সভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ আসন। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭ ভোট ও ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬।
এদিকে গত বৃহস্পতিবার দিবাগত প্রায় ১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, পোস্টালসহ ১৮৭ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১ লাখ ৪১ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিএনপি মনোনিত (ধানের শীষ) সাচিং প্রু জেরী নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ও ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ টি ভোট। জেলায় মোট বৈধ ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৭৩। বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ১১১। ভোট কাস্টিংয়ের হার ছিল ৫৭.৩৫ শতাংশ। এবারের নির্বাচনে বিএনপিসহ চারজন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে সাতটি উপজেলার ১৮৭টি ভোটকেন্দ্র মধ্যে চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি দুর্গম এলাকার হেলিসর্টি ভোটকেন্দ্র রয়েছে। ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৫ ইউনিয়নের ৪৫৮টি গ্রাম ভোটকেন্দ্র থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনি রাত প্রায় ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষনা করে বান্দরবানে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, এবারে এয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ করেছে। তবে গণভোটে হ্যাঁ ভোট চেয়ে না ভোট বেশি পড়েছে।