image

বিপুল ভোটে জয়ী এম রশিদুজ্জামান মিল্লাত

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে বিপুল ভোটে ফের এমপি নির্বাচিত হলেন এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি ২০০১ সালে প্রথমবার এমপি হয়েছিলেন। দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ দুই উপজেলা নিয়ে জামালপুর-১ আসন। মোট ভোটকেন্দ্র ১২৯টি। দেওয়ানগঞ্জে ৭৬টি, বকশিগঞ্জে ৫৩টি। আসনটিতে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকারের মধ্য দিয়ে জয় লাভ করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট।

বাকি প্রার্থদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২১ ভোট। জাতীয় পার্টির একেএম ফজলুল হক লাঙল প্রতীকে পেয়েছেন ৯৩১ ভোট। গণধিকার পরিষদের রফিকুল ইসলাম ট্র্যাক প্রতীকে পেয়েছেন ২শ ২৬ ভোট। উল্লেখ্য দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদীর চেয়ে ‘৭৫ হাজার ৮৩৬ ভোট’ বেশি পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি