হবিগঞ্জের বাহুবল ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার নামক স্থানে মিতালী পরিবহনের একটি বাস উল্টে এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহন ঢাকা বাসটি সিলেট যাওয়ার পথে মহাসড়কের ডুবাঐ বাজার আসামাত্রই রাস্তার উপরেই উল্টে দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে স্থানীয় ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে লোকমান মিয়া (২৫) নিহত হয়েছে। এ ঘটনায় বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছে। পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মীরা ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
অর্থ-বাণিজ্য: স্ট্যান্ডার্ড ব্যাংক হলো ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে সোনার দাম আবার ৫ হাজার ডলার ছাড়ালো