image
দিনাজপুর: ঘোড়াঘাটে টিম টিবো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র করা হয় -সংবাদ

টিম টিবো ফাউন্ডেশন ঘোড়াঘাটে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, হিলি (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে টিম টিবো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। সভায় প্রতিবন্ধীদের মাথায় মুকুট পরিয়ে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। কারণ তারা সমাজের বোঝা না, তারাও সমাজেরই একটি অংশ।

শনিবার,(১৪ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা বর্ণমালা বিদ্যাপীঠ স্কুল হলরুমে প্রতিবন্ধীদের লাল গালিচা বিছিয়ে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। পরে আলোচনা সভা শুরু হয়। এতে চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইসের ভাইস চেয়ারম্যান নারায়ন ভট্টাচার্য়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী ভূমি কর্মকর্তা আল মামুন কাউসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইসের চেয়ারম্যান পাস্টর অসিত সরকার। সংস্থার সেক্রেটারি জেসিকা কিস্কু, সেভেস্টিনা হেমব্রম, জয়ন্তী রানী চক্রবর্তী ও জ্যোতির্ময় ভট্টাচার্যসহ অনেকে। সভায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি