বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন-এর বিজয় উপলক্ষে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সরকারি গৌরনদী কলেজ মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও বর্তমান নেতৃত্বের ধারক তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে উপস্থিত নেতাকর্মীরা বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা- বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের ৪ হাজারের বেশি পার্টনার আউটলেট
বিজ্ঞান ও প্রযুক্তি: চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে অনলাইনে জাইকার আলোকচিত্র প্রদর্শনী
অর্থ-বাণিজ্য: অর্থনীতিতে গতি ফেরাতে নতুন সরকারের যত চ্যালেঞ্জ
অর্থ-বাণিজ্য: স্ট্যান্ডার্ড ব্যাংক হলো ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’