image

চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বিএমচর ও কোনাখালী ইউনিয়ন ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা এলাকায় বাড়ির সামনে সড়কে একটি ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় ২ বছর বয়সী শিশু হোসাইফা নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক গাড়িটি জব্দ করেছে এলাকাবাসী। নিহত হোসাইফা ওই এলাকার বোরহান উদ্দীনের মেয়ে।

তিনি বলেন, একই দিন বিকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে বাড়ির সামনে সড়কে অপর একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ রাহিত (০২) নামের অপর এক শিশু নিহত হয়েছেন।

এলাকাবাসী জানান, দুর্ঘটনার পরপর গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি