ভোটের সমীকরণ
জামালপুর-৩ আসনের ইতিহাসে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে প্রতিটি বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল অসাধারণ নিরঙ্কুশ জয় অর্জন করেছেন। ২টি উপজেলার সব ভোট কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছেন, যা এই আসনের নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।
আওয়ামী লীগের দুর্গে ধস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা নির্বাচন শেষ সমীকরণের এক উজ্জ্বল নক্ষত্র উঠে এলো রাজনৈতিক অঙ্গনে সারাদেশের মতো জামালপুর-৩ আসনে নির্বাচনী এলাকার আকাশে-বাতাসে সুবাতাস বইছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরের মাঝে জামালপুর-৩ আসনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে কোনো নির্বাচনে একাধারে এ আসনে বিজয়ী হতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন বিএনপির হাতছাড়া হয়েছিল। এবার কিন্তু সঠিক সময়ে সাহসী পদক্ষেপ নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ‘অধ্যুষিত’ দীর্ঘদিন ধরে অপেক্ষার পর জামালপুর-৩ আসনেই ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ক্রান্তিলগ্নের শ্রেষ্ঠ কান্ডারী সু নিশ্চিত বিজয় পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল।
জামালপুর-৩ আসন
(মেলান্দহ ও মাদারগঞ্জ) ২টি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ৯ জন প্রার্থী নির্বাচনের মাঠে ছিলেন। তারা হলেন- বিএনপির মোস্তাফিজর রহমান বাবুল, জামায়াতে ইসলামীর মজিবুর রহমান আজাদী, জাতীয় পার্টির মীর শামসুল ইসলাম লিপটন, ইসলামী আন্দোলনের দৌলতুজ্জামান আনছারী, গণসংহতি আন্দোলনের ডা. ফিদেল নাঈম, গণ অধিকার পরিষদের লিটন মিয়া, বিএনপি (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, বাংলাদেশ গণমুক্তি আন্দোলন এর শিবলুল বারী রাজু ও এক মাত্র নারী প্রার্থী ফারজানা ফরিদ পূথী প্রমুখ।
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির প্রার্থী মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের প্রার্থী ডা. ফিদেল নঈম, গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু ও ফারজানা ফরিদ পূথী।
এই আসনে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে এ আসনে বিএনপির প্রার্থী ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, জামালপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৯৭৯ এবং মহিলা ভোটার ২ লাখ ৬৪ হাজার ৬৩৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।
এ আসনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী একমাত্র জামায়াত। আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত এ আসনটিতে ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের একক প্রার্থী মির্জা আজম একে একে একটানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
’২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন হয়। সেই সঙ্গে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের নির্বাচনী মাঠে না থাকায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল সহজেই বিজয়ী হলেন। এবার ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত হলো। এটাই জনসাধারণের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। ক্রান্তিকালের শ্রেষ্ঠ কাণ্ডারি হবে মোস্তাফিজুর রহমান বাবুল। এতে কোন সন্দেহ ছিল না কারো মনে।
জামালপুর জেলায় ৫টি আসনে বিএনপির প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করে। এই রেকর্ড মোস্তাফিজুর রহমান বাবুলর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রমাণ। প্রাপ্ত তথ্য অনুসারে জামালপুর-৩ আসনের ফলাফল জেলার মধ্যে ভোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে, এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্য বিজয়ীদের মধ্যে ১ম স্থান অধিকার করেছে। এই অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সহসম্পাদক, ’৯০-র স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, জাতীয় বীর, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
বিজয়ী প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন- ‘প্রতিটি কেন্দ্রে জনগণের এই অকুণ্ঠ সমর্থন আমার জন্য বিশাল দায়িত্ব। আমি জামালপুর এর উন্নয়ন, শান্তি এবং জনকল্যাণে নিরলস কাজ করে যাব।’
জামালপুর জেলায় বিএনপির এই ক্লিন সুইপ (৫টি আসনেই জয়) নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। জামালপুর-৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুলের এই রেকর্ড ভোটপ্রাপ্তি দলের জন্য অতিরিক্ত গর্বের বিষয়।
কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকের এমপি হিসেবে মোস্তাফিজুর রহমান বাবুল ময়মনসিংহ বিভাগে ১ম স্থান ও সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের ৪ হাজারের বেশি পার্টনার আউটলেট
বিজ্ঞান ও প্রযুক্তি: চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে অনলাইনে জাইকার আলোকচিত্র প্রদর্শনী