image

হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ এমপি প্রার্থী

প্রতিনিধি, হবিগঞ্জ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনে ১৬ জন এমপি প্রার্থী তাদের জামানত হারাতে চলেছেন। যারা প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের বা আট ভাগের এক ভাগের কম পেয়েছেন তাদেরই জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ-১ আসনে ২ জন; হবিগঞ্জ-২ আসনে ৩ জন; হবিগঞ্জ-৩ আসনে ৪ জন এবং হবিগঞ্জ-৪ আসনে ৭ জন রয়েছে। হবিগঞ্জ-১ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ১৭৭টি। এখান থেকে জাসদের কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি) ৬৪৪ ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) ৫,২৭২ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

হবিগঞ্জ-২ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৭৫। এর মধ্যে স্বতন্ত্র আফছার আহমদ (ফুটবল) ১,৮৪৩; জাতীয় পার্টির আব্দুল মুক্তাদির চৌধুরী (লাঙ্গল) ৯৪১ ও বাসদের লুকমান আহমদ তালুকদার (মই) ৪৪৮ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন। হবিগঞ্জ-৩ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৮৪৮টি।

এর মধ্যে ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা) ৫,৪৪৩: জাতীয় পার্টির আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল) ১,২৫৯; ইসলামিক ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি) ১৪,১৩৩ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমান (ছড়ি) ১৩২ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

এছাড়া হবিগঞ্জ-৪ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭টি। এ আসনে খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের (দেওয়াল ঘড়ি) ২৬,৪৪৬; বাসদের মো. মুজিবুর রহমান (মই) ৩২৯, ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, মুসলিম লীগের শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, স্বতন্ত্র মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ ও এস এ সাজন (ফুটবল) ৬১৯ ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি