প্রতিনিধি, মুকসুদপুর(গোপালগঞ্জ)
গোপালগঞ্জে ট্রলি চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিংস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ মোমেনুল ইসলাম জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্লা। এসময় দ্রুগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মতিউর রহমান মাছেম মোল্লাকে মৃত ঘোষনা করেন।
নিহত বৃদ্ধ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।
মোঃ মাসুদুর রহমান/এসএএম