image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত আলামিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের উপরধুমিহায়াতপুরের মোয়াজ্জেমের ছেলে। আহতরা হলো- চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)। গতকাল শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় বাড়ির দেওয়ালের এক অংশ ভেঙ্গে পড়ে এবং টিনের চালাও উড়ে গেছে। এদিকে, বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহত ও নিহত ব্যক্তিরা ফাটাপাড়ার কালামের বাড়িতে ককটেল তৈরী করছিল। ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং ৩জন গুরুতর আহত হয়। নিহত ২ ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন ও মুখম-ল পুড়ে গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা অবনতি হলে সকাল সাড়ে ৬টা থেকে ৭টার দিকে তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আহতদের পুরো অংশ ঝলসে গেছে। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এদিকে ঘটনাস্থলে সিআইডির টিম আলামত সংগ্রহ করেছে এবং রাজশাহী থেকে আসে বোম ডিস্পোজাল ইউনিট। তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি