image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাগেরহাটে মেয়ে শিশু লাশ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া সিংড়াই এলাকা থেকে মীম আক্তার (৮) নামের একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বসত ঘরের আড়ায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মীম আক্তার সিংড়াই উত্তরপাড়া গ্রামের রিকশাচালক হাফিজুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাইমারি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মেয়েটির মাতা তার ৩ বছরের ছেলেকে রেখে পাশ্ববর্তী সবজি ক্ষেতে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে ছোট শিশুটি কাদতে থাকলে প্রতিবেশী নুপুর বেগম এসে দেখতে পান মীম আক্তার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাড়িতে যায় এবং লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে শিশুটি হত্যা না আত্মহত্যা এটা কেহ নিশ্চিত করে বলতে পারেনি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, শিশু মেয়েটির মৃত্যুটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশের ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটন হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» নোয়াখালীতে ৪৮ জনের মধ্যে ৩৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সম্প্রতি