image
ছবিঃ সংগৃহীত

কলারোয়ায় সংবাদ প্রতিনিধির ঘরে দুর্বৃত্তদের আগুন

প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়ায় দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধির বসতঘরে ৬/৭ জনের একটি দুবৃর্ত্তের দল পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে।

গত শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমানের ঘরে আগুন লাগার এ ঘটনা ঘটে। আগুনে মোটরসাইকেল, টাকা, আসবাব, চালসহ বাসার অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষাধিক টাকা। আগুন লাগার পরপরই ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসে। শনিবার দুপুরের পর কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন। গত কুরবানির ঈদের সপ্তাহখানেক আগে এলাকার কয়েকজন চিহ্নতরা ওই সাংবাদিকের ওপর হামলা করে তাকে হাতুড়িপেটায় মারত্মক জখম করে। সে ঘটনায় আহত সাংবাদিক আব্দুর রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর হামলাকারীরা বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিলে তিনি আর মামলা করেননি।

কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো পযন্ত থানায় কোনো মামলা করেননি। ক্ষতিগ্রস্ত সাংবাদিক আব্দুর রহমান জানান, তার ও তার পরিবারের সদস্যদের জীবনহানির শঙ্কা থাকায় মামলা করার সাহস হারিছেন। গত শুক্রবার ভোর থেকে জীবনের ভয়ে তিনি বাড়িছাড়া। দিনে পরিবারের অনন্যা সদস্যরা বাড়ি থাকলেও রাতে তারা ভয়ে বাড়িছাড়া থাকে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাট-১ আসনে পরাজিত বিএনপির প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি

সম্প্রতি