কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দুধ বাজার-সংলগ্ন রেললাইনে বসে মুঠোফোনে কথা বলার সময় প্রাণ গেল মহিউদ্দিন নামক এক যুবকের!
রোববার, (১৫ ফেব্রুয়ারী ২০২৬) সকালে এই ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বরুড়া উপজেলার চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশার অটোরিকশাচালক।
এই বিষয়ে বাগমারা দুধ বাজারের কয়েকজনের সঙ্গে কথা বলেল তারা জানান, নিহত ব্যক্তি মোবাইলে কথা বলার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কার ঘটনাস্থলেই নিহত হন।
পরিবারসূত্রে জানা যায়, অটোরিকশা করে সকাল বেলা যাত্রী নিয়ে বাগমারা এলাকায় আসেন মহিউদ্দিন কিন্তু ফেরত এলো লাশ হয়ে।
এই বিষয়ে লাকসাম জিআরফি থানার (ওসি) জসিম উদ্দিন বলেন, নিহত মহিউদ্দিন রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় চলন্ত ট্রেনের ধাক্কার নিহত হয়েছেন। তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার যদি অভিযোগ করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব।