image
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জে বাসচাপায় নারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার, (১৫ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ৯টার দিকে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্বজনরা মরদেহ নিয়ে যান। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশ বাসটি চালকসহ আটক করেছে। আটক চালক শহরের সয়াধানগড়ার আশরাফুল ইসলাম আশা।

ওসি আমিরুল ইসলাম জানান, সদরে মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় বাসিন্দা আলীম বলেন, নিউ ঢাকা রোড থেকে ঢাকামুখী কিছু কাউন্টার সার্ভিস বাস প্রতিদিনই বেপরোয়া গতিতে চলাচল করে। প্রশাসনকে জানিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। এ বিষয়ে এসআই পরিবহনের কাউন্টার ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিবের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাট-১ আসনে পরাজিত বিএনপির প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি

সম্প্রতি