image

দামুড়হুদায় চোখ মেলেছে লাল শিমুলের হাসি

প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

শীতের পরেই ঋতুরাজ বসন্তের আগমনি বার্তা বয়ে আনে শিমুল ফুল। গ্রাম বাংলার অনেক মানুষ ক্যালেন্ডারের তারিখ গণনা করতে না পারলেও অযতেœ অবহেলায় বেড়ে ওঠা শিমুল গাছে ফুল আসলেই তারা বলতে পারে ফাগুন মাস এসেছে। গাঢ় লাল রঙের পাপড়ি আর সবুজ রঙের বোটায় আবৃত্ত এক অপরূপ ফুলের নাম শিমুল ফুল। এ ফুলের গন্ধ না থাকলেও মৌমাছিরা মধু আহরণ করার জন্য ফুলের উপর বসে গুনগুন শব্দ করে পুরো এলাকায় জানান দেয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জনপদে শীতের পরেই ঋতুরাজ বসন্তের আগমনি বার্তায় গাছে গাছে ফুটেছে লাল শিমুল ফুল।

উপজেলা সদরের ইসমাইল হোসেন বলেন, মাঘ মাসে শিমুল গাছে ফুলের কুঁড়ি আসে । শিমুল কুঁড়ি দিন দিন বড় হয়ে মাঘের শেষে কুঁড়ি থেকে ফুঁটে বের হয় লাল শিমুল ফুল। গ্রাম বাংলার অনেক মানুষ ক্যালেন্ডারের তারিখ গণনা করতে না পারলেও অযতেœ অবহেলায় বেড়ে ওঠা শিমুল গাছে ফুল আসলেই তারা বলতে পারে ফাগুন মাস এসেছে এই বাংলার বুকে। গ্রামীণ জনপদের প্রকৃতির অপরূপ শোভা শিমুল ফুল যুগ যুগ ধরে গ্রাম-বাংলার পথে ঘাটে নদ-নদীর ধার, ঝোপ-ঝাড়, জঙ্গল, পুকুর পাড় পথে ঘাটে ফাঁকা মাঠে পথচারীদের দৃষ্টি কাড়ে শিমুল। হালকা বাতাসে পথ চলতে শিমুল ফুলে মানুষের হৃদয় ছুঁয়ে যায় সৌন্দর্যে। যুগ যুগ ধরে অযতেœ অবহেলা বেড়ে ওঠা শিমুল গাছে শিমুল ফুলে একবার চোখ পড়লে বারবার দেখতে ইচ্ছে জাগে। চিরচেনা এ ফুলের দিকে তাকালে এখন মনে পড়ে পুরাতন দিনের অনেক স্মৃতি

আবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ইউছুফ আলী বলেন, একসময় গ্রামের পথে ঘাটে শিমুল ফুল ফুটতো। তা ছিল চোখে পড়ার মত দৃশ্য। শিমুল গাছ বেশ বড় হলেও এর কাঠ তেমন শক্ত হয় না। এর কাঠ শুধু জালানি হিসেবে ব্যবহার করা হয়। তবে শিমুল তুলা কাপড়, বালিশ-লেপ বানানো সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্রতি বছর পতিত জমি ওয়ারেশদের মধ্যে ভাগবণ্টনের কারণে শিমুল গাছ কমতে শুরু করেছে। দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি, নদ-নদী কুল কিনার জমি, পতিত স্থান ও উঁচু জমি হ্রাস পাওয়ায় শিমুল গাছ কমে যাচ্ছে। ফলে প্রকৃতির অপরূপ শোভা দানকারী ও সৌন্দর্যের প্রতীক শিমুল গাছ এখন কমতির পথে। আজও এখনও চলতে পথে রাস্তার দুপাশে রেললাইনের ধারে অযতেœ অবহেলায় বেড়ে ওঠা প্রাকৃতিক অবদানে ফুটে উঠে চিরচেনা সেই শিমুল ফুল।

একাধিক সচেতমহল বলেন, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় শিমুল ফুলের অবদান রয়েছে। এ ফুল সৌন্দর্য বৃদ্ধি করার ফলে সবার মন খুশি থাকে। শিমুল ফুল শোভাদানকারী সবার প্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যের দাবিদার শিমুল ফুল অযতেœ অবহেলায় জন্ম নেয়। ব্যক্তি পর্যায়ে শিমুল গাছ সংরক্ষণে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। সেই সাথে জমির মালিক, সরকারি দফতরের বনবিভাগ ও বেসরকারি পর্যায়ে সংরক্ষণ করতে গণসচেতনতা সৃষ্টি করতে দ্রুত এগিয়ে আসলে আবারও জেগে উঠবে মাঠজুড়ে শিমুলগাছ। নচেৎ একদিন হারিয়ে যাবে প্রকৃতির অপরূপ শোভা দানকারী ও সৌন্দর্যের প্রতীক শিমুল ফুল।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাট-১ আসনে পরাজিত বিএনপির প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি

সম্প্রতি