image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষ দুই নারীসহ আহত ২০, গ্রেপ্তার ২

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সমর্থক ও বিএনপি জোট নুরুল হক নুর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষে ২ নারীসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এব্যপারে গলাচিপা থানায় ১টি মামলা দায়ের হলে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চর বিশ্বাস, চর কাজল, গলাচিপা সদর, ডাকুয়া, বকুলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সমর্থক ও বিএনপি জোট নুরুল হক নুর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন পারুল (৫০), তানজিলা (১৪), আ.জলিল (৪৫), অমৃত চন্দ্র শীল (৩৫), মনি শংকর (২৯), মো সরওয়ার (২৫), সজিব সিকদার (২৪), মো. ইসমাইল (৪৫), শামিম হাওলাদার (২৮)সহ ২০ জন আহত হয়েছে। এই সব ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে উপজেলা বিএনপি স্থানীয় কার্যালয় শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের লোকজন পরিকল্পিতভাবে হামলা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২ জনকে আহত করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবির। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মো. সোহরাব হোসেন, মো. রফিকুল ইসলাম খান, মো. শিপলু খান, আ. ছোবাহান প্রমুখ।

উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সর্মথক আ. ছত্তার হাওলাদার বলেন, নির্বচনের পর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ আমাদের ওপর হামলা করেছে। এ সময় আমাদের ৮/১০ জন আহত হয়েছে।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, সংঘাত এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। চর কাজলের একটি মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক মামলা প্রক্রিয়াধীন আছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি