ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ (বরুড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে ৬ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী বৈধ ভোটের এক অষ্টামাংশ ভোটের কম পাওয়ায় কুমিল্লা ৮ (বরুড়া) সংসদীয় আসনে ৬ জন প্রার্থী তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির স্বাক্ষরিত কুমিল্লা ৮ (বরুড়া) আসনের নির্বাচনের রেজাল্ট শিট অনুযায়ী এ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৯টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৫ শত ৯৬টি, বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৪ শত ৬৩টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৩৬%। উক্ত হিসাব অনুযায়ী জামানত হারানো প্রার্থীরা হলেন, ইসলামী ঐক্য জোটের মো. আবদুল কাদের মিনার ২৭২, জাতীয় পার্টির এইচএমএম ইরফান লাঙ্গল ৭২২, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) মোহাম্মদ গোলাম মোরশেদ একতারা ৩১৮৯, বাংলাদেশের সমাজ তান্ত্রিক দল (বাসদ মো. আলী আশ্রাফ মই ১৫৯, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. গোলাম সাদেক হাত পাখা ২১৮৪, এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মো. মফিজ উদ্দিন আহমেদ হাতি ১৬১।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন