নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর গ্রামের নুরুজ্জামান চেরাং বাড়ির সামনে (বাগান বাড়ি) একটি মুদি দোকান দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার গভীর রাতে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক টিপু সুলতান। এই ব্যাপারে টিপু সুলতান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতিদিনের মতো তিনি রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তদের দেয়া আগুনে দাউ দাউ করে তার আগুন জ্বলতে থাকে। এতে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হলেও তার দোকানের মালামালগুলো পুড়ে ছাই হয়ে যায়। টিপু সুলতান জানান, তার দোকানের পাশে তার একটি সিএনজি গ্যারেজ ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার কারণে তার সিএনজি গ্যারেজটি রক্ষা পেয়েছে।
চাটখিল থানার ডিউটি অফিসার এসআই জহির অভিযোগপ্রাপ্তির কথা স্বীকার করেছেন।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন