image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

লালপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ৭, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহতের পাশাপাশি ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় বিএনপির নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বাকবিতান্ড শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে টিপু গ্রুপের ৭ জন ও পুতুল গ্রুপের ৩ জনসহ ১০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলেন, তৈইজাল (৪৬), কাজল (২৪) ও ছাব্বির (১৯), বিজয় আমিন (২৮), আউলিয়া (৫৫), আহমেদ (৩০) ও ইমরান হোসেন (২৭) আহত হয়েছেন। পুলিশ আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে টিপু সমর্থক আওলিয়ার চাউলের দোকান থেকে দেশীয় পিস্তল, ৫ রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি