image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কলাপাড়া-রাঙ্গাবালী আসনে ধানের শীষ বিজয়ী

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনে ধানের শীষ বিজয়ী হয়েছে। সুষ্ঠ নির্বাচনে এ বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। শুরুতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে একজন তার প্রার্থিতা প্রত্যাহার করায় তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই আসনে। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ।

কলাপাড়া ও রাঙ্গাবালী দুই উপজেলা নিয়ে পটুয়াখালী-৪ আসন। এ আসনে এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ) মোস্তাফিজুর রহমান (হাত পাখা) জহির উদ্দীন আহমেদ (দেয়াল ঘরি) প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও গণঅধিকার পরিষদের রবিউল হাসান ট্রাক মার্কা নিয়ে মাঠে নামলেও নির্বাচনের আগেই তিনি ধানের শীষকে সমর্থন দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিন প্রার্থী চূড়ান্ত প্রতিযোগিতা করেছেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা মার্কার মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি