নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত এমপি বিএনপির ফজলে হুদা বাবুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মাহফুজুর রহমানের বাড়ি গিয়ে কুশল বিনিময় করায় স্থানীয় জনতার প্রশংসায় ভাসছেন। বিষয়টিকে দল, মত নির্বিশেষে সবা রাজনৈতিক শিষ্টাচারের এক মহৎ দৃষ্টান্ত বলেই দেখছেন।
বেসরকারিভাবে নির্বাচিত হবার পর গত শুক্রবার রাত ১০টার দিকে ফজলে হুদা বাবুল মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে মাওলানা মাহফুজুর রহমানের বাড়িতে যান। সেখানে তাদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়। একপর্যায়ে উভয়ে উভয়কে মিষ্টি মুখ করান।
এসময় এমপির সঙ্গে মহাদেবপুর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহারুল ইসলাম, বিএনপি নেতা ভিপি এনামুল, ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফি ও অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন