image
বোয়ালখালী (চট্টগ্রাম) : আগুনে পুড়ছে বসতবাড়ি -সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে বসতঘর

প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরা এলাকার রফিক সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় মনসুরুল হক মেম্বার বলেন, আগুনে মো. শামসুল আলম, মো. নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. হৃদয়, মো. দিদার, মো. আনু মিয়া, মো. মনু মিয়া, মনজুর মিয়া ও হান্নানের বসতঘর পুড়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

রান্নাঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়েছে জানিয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে পাকা, মাটির ঘর ও কাঁচা ঘর রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

» নির্বাচনের পর কোথাও সম্প্রীতির আলিঙ্গন, কোথাও পুনর্গণনায় প্রশ্ন

সম্প্রতি