image
ছবিঃ সংগৃহীত

মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলা

প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাসনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘নাটকীয়’ ধর্ষণ মামলায় তিন যুবককে ফাঁসনোর অভিযোগ উঠেছে। গতকাল রোববার চরফ্যাসন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেছেন নুর করিমসহ অপর দুই আসামি। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, হাসান সরদার একজন চিহ্নিত মাদক কারবারি।

সে চট্টগ্রামে কর্মস্থলে থাকায় বিভিন্ন পরিবহনের সাথে তার সখ্যতা থাকার কারনে ওইসব পরিবহন দিয়ে ভোলার চরফ্যাসনসহ বিভিন্ন উপজেলায় মাদক পাচার করে আসছিলেন। এতে যুব সমাজ ক্ষতির মুখে পড়ায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের শতশত নারী-পুরুষ তার বিচারের দাবিতে ইতোপূর্বে ঝাড়ু মিছিল করেছেন এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলায় মাদক কারবারি হাসান সরদারের মাদক কারবারে ব্যাঘাত ঘটে। এতে হাসান সরদার ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রতিবাদকারী নুর করিমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে তার ছেলে-স্ত্রীকে কুপিয়ে জখম ও তাকে মারধর করেন।

এছাড়া তার মাদক কারবার টিকিয়ে রাখতে নুর করিম, হানিফ ও নাজমুলকে আসামি করে হাসান সরদার তার স্ত্রীকে দিয়ে ১৪ ফেব্রুয়ারি চরফ্যাসন থানায় নাটকীয় ধর্ষণ মামলা দিয়েছেন। এসময় তারা মাদক কারবারি ও তার স্ত্রীর মিথ্যা মামলা থেকে প্রতিকার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

অভিযোগ প্রসঙ্গে হাসান সরদার বলেন, ‘আমি চট্টগ্রামে ব্যবসা করি। এলাকায় মাদক বিক্রির সাথে আমি জড়িত না।’ চরফ্যাসন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, ভিক্টিম নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। সত্য বা মিথ্যা তদন্তে বেরিয়ে আসবে।

‘সারাদেশ’ : আরও খবর

» রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

» নির্বাচনের পর কোথাও সম্প্রীতির আলিঙ্গন, কোথাও পুনর্গণনায় প্রশ্ন

সম্প্রতি