রাজশাহী চারঘাট সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান, গতকাল রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপির সদস্যগন চারঘাট থানার সিপাহীপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। জব্দ ইয়াবা ট্যাবলেট চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।