image
ছবিঃ সংগৃহীত

বাগেরহাট-১ আসনে পুনরায় ভোট গণনার দাবি

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট-১(চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনের নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পুনঃরায় ভোট গণনা করতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে লিখিতভাবে আবেদন করেন। বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খানের কাছে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ৩ হাজার ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল আবেদনে বলেছেন, বাগেরহাট-১ আসনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের বৈধ প্রার্থী ছিলাম। আমার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অনিয়ম ও কারচুপি হয়েছে। সঠিক ও স্বচ্ছভাবে যথাযথ নিয়মে যাহাতে পুনরায় ভোট গণনা হয় তাহার বিহিত ব্যবস্থা গ্রহণে মর্জি হোন। এ বিষয়ে সরকার নির্ধারিত ফি অথবা অন্য কোন নিয়ম থাকলে তা প্রতিপালনে আমার কোন আপত্তি নাই। এ বিষয়ে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সাংবাদিকদের বলেন, বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পুনরায় ভোট গণনা করতে একটি লিখিত আবেদন করেছেন।

তার এই আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

‘সারাদেশ’ : আরও খবর

» রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

» নির্বাচনের পর কোথাও সম্প্রীতির আলিঙ্গন, কোথাও পুনর্গণনায় প্রশ্ন

সম্প্রতি