image
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ায় মসজিদের ইমামের উপর হামলা চালালো দুর্বৃত্তরা

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রশিবির কর্মী ও মসজিদের ইমামকে রড ও কাঠের বাটাম দিয়ে পিটানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার রাত পৌণে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আসলাম উদ্দিন (২১)। তিনি যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে এবং জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম। এছাড়াও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ছাত্রশিবির কর্মী হিসেবে ৬টি ভোট কেন্দ্রের দাঁয়িত্বে ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আহত ইমাম আসলাম উদ্দিন বলেন, ‘ এশার নামাজ শেষে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে লালনবাজার সংলগ্ন বাবুর কাঠ পরিমাপ যন্ত্র এলাকায় দুইটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন লোক এসে তাকে পথ অবরোধ করে এবং রড ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধরক মারপিট করে দ্রুত চলে যায়। হামলাকারীদের কারো মুখ বাঁধা এবং কারো মুখে মাস্ক পড়া ছিল। ‘

তিনি ছাত্রশিবিরের কর্মী দাবি করে বলেন, ‘ সংসদ নির্বাচন ছাত্রশিবিরের কর্মী হিসেবে যদুবয়রার ৬টি কেন্দ্রের দাঁয়িত্ব ছিলাম। প্রতিপক্ষের লোকজন ভোটে হেরে গিয়ে হামলা চালাতে পারেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ইমাম সাহেবের ওপর হামলা চালিয়েছে। তার পিঠে, হাতে, পায়ের মাংসপেশি ও কপালে আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এক মসজিদের ইমামের ওপর হামলার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

» নির্বাচনের পর কোথাও সম্প্রীতির আলিঙ্গন, কোথাও পুনর্গণনায় প্রশ্ন

সম্প্রতি