image

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অর্ধশতাধিক আহত

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী চাকলাদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পুকুরিয়া স্ট্যান্ড অতিক্রম করে জোয়ারকান্দি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অতিরিক্ত গতি ও অতিরিক্ত যাত্রীবোঝাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বিল্লাল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

নাজিম বকাউল/এসএএম

‘সারাদেশ’ : আরও খবর

» বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগেরহাট

সম্প্রতি