image
ছবিঃ সংগৃহীত

মহেশপুর সীমান্তে ভায়াগ্রা ও ভারতীয় মদ উদ্ধার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৫-আর সংলগ্ন নয়াপাড়া গ্রামের শহীদের বাঁশ বাগান থেকে নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ১৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে ১৫ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৬-এস সংলগ্ন মেদিনীপুর গ্রামের মো. লতিফ বিশ্বাসের বাঁশ বাগানে অভিযান চালিয়ে হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে আসামিবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

‘সারাদেশ’ : আরও খবর

» বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগেরহাট

» রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

সম্প্রতি