image
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): মাঠের পর মাঠ হলুদের সমারোহ কাটিয়ে ছেয়ে গেছে সবুজে -সংবাদ

গোবিন্দগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গোবিন্দগঞ্জে মাঠের পর মাঠ হলুদের সমারোহ কাটিয়ে সবুজে ছেয়ে গেছে উপজেলার বিস্তৃর্ণ মাঠ। যেন প্রকৃতি সেজেছে সবুজ বরণ সাজে। উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান জানান চলতি মৌসুমে উপজেলার ৫ হাজার ৭ শত ৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। তবে সরিষার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে ঝুকে পড়েছেন। বিভিন্ন মাঠ ঘরে দেখা গেছে, ইতিপূর্বে সরিষা ফুলে মৌ মৌ গন্ধে অপরুপ সোভা ছড়াছিল তখন ঝাকে ঝাকে মৌমাছির আগমনে ফুলে পরা পরাগায়ন করতেছিলো। কৃষিবীদের মতে মৌমাছির পরাগায়নের ফলে ফলন বৃদ্ধি পায়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরিষা চাষিরা জানান, সরিষা চাষে রাসায়নিক সার, সেচ ও অন্যান্য খরচ কম লাগায় সরিষা তেল ও খৈলের দাম বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষ বেশি হয়েছে। এই আবাদ ওঠার পর একই জমিতে বোরো ধান রোপণ করবেন বলে চাষিরা জানান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মেহেদী হাসান জানান কৃষি অফিসের পরামর্শে কৃষকরা সরিষা আবাদ পরিচর্যা করায় ক্ষেতে রোগবালাই তেমন নেই, তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগেরহাট

সম্প্রতি