বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগেরহাট

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিশুশিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টায় মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার, মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রধান উপদেষ্টা আব্দুল গফ্ফার হাওলাদারের সভাপত্তিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাহিদ মাহামুদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা আইডিয়াল কলেজের অধক্ষ মো. ওসমান গনি, চেয়ারম্যান আইডিয়াল একাডেমি ঢাকা মীর মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন শরণখোলা উপজেলার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি এফ এম শামিম আহসান, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অধ্যাপত শহিদুল ইসলাম, মডেল একাডেমির উপদেষ্টা বিশিষ্ট কবি সাহিত্যিক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সুশিল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ মডেল একাডেমির প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ৪২ শিশুশিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত অর্জন করেন। মেধাবী এ শিক্ষার্থীদের গৌরব উজ্জ্বল সাফল্যের জন্য মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে উক্ত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদানও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানকে ঘিরে নানা আয়োজনে গোটা একাডেমির প্রাঙ্গণ যেন শিক্ষার্থী অভিভাবকদের বসেছে মিলনমেলা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিতি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিশুদেরকে শুধু একাডেমি পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আপনার বাচ্চাকে সব বিষয়ে শিক্ষা দিতে হবে। সে যেন সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। সে যদি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তার ক্ষতির বিষয় হতে পারে। প্রতিটি শিশুকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রধান অতিথি এ সময় তিনি তার শৈশব-কিশোর স্কুলজীবনের অনেক স্মৃতিচারণের কথা তুলে ধরেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মহেশপুরে ইউপি চেয়ারম্যান নান্টুর ইন্তেকাল

সম্প্রতি