কুমিল্লার বরুড়ায় ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১২ জন নারী কৃষি উদ্যোক্তাদের স্বাস্থ্যসম্মত এবং লাভজনক সবজি মাশরুম চাষ প্রদ্ধতি প্রশিক্ষণ ও স্পনসহ উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে এসব নারী ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। শেষে মাশরুম চাষ করার লক্ষ্যে প্রত্যেক নারী উদ্যোক্তাদেরকে ৫০টি করে স্পন, একটি সেলফ সহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আলী নেওয়াজ, মোহাম্মদ রাশেদ চৌধুরী প্রমুখ।
নগর-মহানগর: সোনারগাঁয়ে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা