ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনে ৭ জন বিভিন্ন দলীয় এবং স্বতন্ত্র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ৩ জন বাদে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
তথ্যসূত্রে জানা যায়, নীলফামারী-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৮১৫ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৯৭ হাজার ২৫৪ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট প্রদানের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৩০ হাজার ২৩৮টি। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ৫৭টি।
এদিকে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ (১২ দশমিক ৫ ভাগ) কম ভোট পাওয়ায় এ আসনে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী প্রার্থীদের জামানত হবে। ভোট বিশ্লেষণে দেখা যায়, নীলফামারী-৪ আসনের ৯ জন প্রার্থী মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেনÑ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শহিদুল ইসলাম হাতপাখা প্রতীকে ৮ হাজার ৩৩৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদ আরফান সরকার রানা ফুটবল প্রতীকে ৩ হাজার ৮২৬ ভোট, জোবায়দুর রহমান হীরা ঘোড়া প্রতীকে ১ হাজার ৮ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মো. মাইদুল ইসলাম কাঁচি প্রতীকে ৬৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ মোটরসাইকেল প্রতীকে ৪৩৬ ভোট এবং বাংলাদেশ জাতীয় পাটির মির্জা মো. শওকত আকবর রওশন কাঁঠাল প্রতীকে ৯৭ ভোট পেয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ এবং বাংলাদেশ জাতীয় পাটির প্রার্থী মির্জা মো.শওকত আকবর রওশন নির্বাচন ভোট গ্রহনের আগে বিএনপি প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারকে ধানের শীষ প্রতীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
উল্লেখ্য, এবারের নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে হাফেজ মো. আব্দুল মুনতাকিম ১ লাখ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকার। তিনি ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ৮৬ ভোট পেয়েছেন। এছাড়াও জাতীয় পার্টি (এ) মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুল আলম লাঙ্গল প্রতীকে ৬৭ হাজার ৫৫৭ ভোট পেয়েছেন।
অর্থ-বাণিজ্য: বড় উত্থানের একদিন পরই পতন শেয়ারবাজারে
বিজ্ঞান ও প্রযুক্তি: জাম্বিয়ার স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরের কাজে বাংলাদেশি প্রতিষ্ঠান
বিজ্ঞান ও প্রযুক্তি: আবারও ফেস রিকগনিশন প্রযুক্তিতে ফিরছে মেটা
বিজ্ঞান ও প্রযুক্তি: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী