ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৩ জন প্রার্থী জামানত খোয়াতে যাচ্ছেন। তিন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়। এবার সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে।
ফলাফল অনুযায়ী, আট শতাংশ ভোট না পাওয়ায় ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে বিএনপি হতে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। তিনি বিএনপি হতে এবারে মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে (মোটরসাইকেল) প্রতীকে নির্বাচন করেছেন। তিনি পেয়েছেন ১৮ হাজার ৫ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহ্ (হাতপাখা) পেয়েছেন ৯ হাজার ৮ ভোট। এবং জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী কালু (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ২০৫ ভোট
এ আসনে ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। প্রদত্ত মোট ভোট ছিল ৩ লাখ ৬৭ হাজার ৫১১টি। ফলে এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এদিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান (ধানের শীষ) ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।
অর্থ-বাণিজ্য: বড় উত্থানের একদিন পরই পতন শেয়ারবাজারে
বিজ্ঞান ও প্রযুক্তি: জাম্বিয়ার স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরের কাজে বাংলাদেশি প্রতিষ্ঠান
বিজ্ঞান ও প্রযুক্তি: আবারও ফেস রিকগনিশন প্রযুক্তিতে ফিরছে মেটা
বিজ্ঞান ও প্রযুক্তি: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার পঞ্চম মৃত্যুবার্ষিকী