চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭৮ বোতল নেশাজাতীয় ভারতীয় এস্কাফ ডিএক্স সিরাপসহ সিএনজি চালক মোঃ ফরিদ (৪৫) কে আটক করেছে। অভিযানকালে সিএনজিও জব্দ করা হয়। আটককৃত মোঃ ফরিদ শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। গতকাল রোববার রাতে সোনামসজিদ বিওপি অধীনস্থ এলাকায় এ অভিযান চালায়। ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ৯ টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ৭৮ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং তার নিজস্ব বহন সিএনজি জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং নেশাজাতীয় সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত ৩ মাসে সীমান্তে বিজিবি’র অব্যাহত অভিযানে এ পর্যন্ত ৩১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অর্থ-বাণিজ্য: ৪৫০ ট্রাকে টিসিবির পণ্য শুরু, ছোলা ৬০ ও খেজুর ১৬০ টাকা
অর্থ-বাণিজ্য: বড় উত্থানের একদিন পরই পতন শেয়ারবাজারে