হিন্দু সম্প্রদায়ের ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পত্রে এই তথ্য জানানো হয়। শোকজ প্রাপ্তরা হলেন- জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ ও একই ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা আরজু আহমেদ।
নোটিশে উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক জবাব প্রদানে নির্দেশ প্রদান করা হলো। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্তে ওই তিন নেতাকে শোকজ করা হয়েছে।