image
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিনিধি, বাগেরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। রবিবার দিনগত রাত ১২টার দিকে বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলিমুজ্জামান রানার টিনশেড বাড়িতে দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেয়ার খবর পেয়ে রাতেই বাগেরহাট থেকে ফায়ার সাভির্সের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও বাড়িটি সম্পূর্ণ পুড়ে শেষ হয়ে যায়। বসতবাড়ি ও বাড়ির আসবাব পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আলীমুজ্জামান রানা। রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন পরাজিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে নির্বাচনের দিন রাতেই বিজয়ী প্রার্থী জামায়াতের মঞ্জুরুল হক রাহাদের ওই এলাকার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে পরেরদিন সকালে জামায়াতের কর্মী-সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। ধারনা করা হচ্ছে এরই জের ধরে যুবদল নেতার বাড়িতে আগুন দেয়া হয়েছে। আগুনে কোন হতাহত না হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, বসতবাড়ীতে আগুন দেয়ার খবর পেয়ে সেনাবাহিনী ফায়ার সার্ভিসসহ আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই।

বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর এর আগের ঘটনায় মামলা হয়েছে এবং ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মহেশপুরে ইউপি চেয়ারম্যান নান্টুর ইন্তেকাল

সম্প্রতি