ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুই সংসদীয় আসনে নির্ধারিত ভোট সংখ্যা অর্জন করতে না পারায় মোট ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত সরকারি কোষাগারে জমা হয়।
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ ভোটারের মধ্যে ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৬ হাজার ৩০ ভোটার ভোট প্রয়োগ করেছে। এই আসনে ৩ হাজার ৮৬৬ ভোট বাতিল হয়েছে। সেই অনুযায়ী প্রদত্ত ভোটের হিসেবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ২৭ হাজার ৩ ভোট। কিন্তু ছয় প্রার্থী ওই সীমা অতিক্রম করতে পারেননি।
জামানত হারানো প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফোরকান হোসেন (১২৭ ভোট), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মাসুদ পারভেজ (১০৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী নুরুলদীন সরদার (৭৭ ভোট), গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (২১২ ভোট), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী (৩ হাজার ১২৫ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাথী সিরাজুল ইসলাম সিরাজী (২৪ হাজার ৫৪৩ ভোট)। অন্যদিকে, বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম নেয়ামুল করিম পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট। নির্ধারিত সীমার বেশি ভোট পাওয়ায় তাদের জামানত অক্ষুণœœ রয়েছে।
এদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মোট ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৮৯টি বাতিল হয়েছে ২ হাজার ৫৮৯টি। সেখানে বৈধ ভোট রয়েছে ১ লাখ ২৯ হাজার ভোট পড়ে। সেখানে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ১৬ হাজার ৪৪৮ ভোট। নির্ধারিত এই সীমার নিচে ভোট পাওয়ায় আট প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম (৭ হাজার ৭৪৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী এম মনজুল আলম ফিরোজী (৫৯৩ ভোট), জাতীয় পার্টির কামরুজ্জামান খান (৩২১ ভোট), জনতার দলের জসিম উদ্দিন তালুকদার (৬৩ ভোট), জাতীয় পার্টি-জেপির রুবেল হাওলাদার (২ হাজার ৫৬২ ভোট), গণঅধিকার পরিষদের শাহাদাৎ হোসেন (১৩২ ভোট), স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ (৩৪৫ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সোহরাব হোসেন (১১০ ভোট)।
এই আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।